আখাউড়ার উন্নয়নে সব পদক্ষেপ নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়, যা থেকে সরকার পায় বৈদেশিক মুদ্রা। এই স্থলবন্দরের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। বন্দর এলাকায় অচিরেই ব্যাংকের একটি শাখা খোলা হবে। যে শাখায় বৈদেশিক বাণিজ্যের সুবিধা থাকবে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল বুধবার বিকেলে আখাউড়া স্থলবন্দরে শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।মতবিনিময়কালে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সভাপতি মোবারক হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন সরকার তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।মতবিনিময় সভায় স্থানীয় সাংসদ মো. শাহ আলম বলেন, সব সময় বিদ্যুৎ থাকে না। তাই এই বন্দরে অল্প কিছুদিনের মধ্যেই একটি শক্তিশালী জেনারেটর দেওয়া হবে। কাস্টমস কক্ষে যাত্রীদের বসার জন্য সোফা ও কিছু চেয়ার দেওয়া হবে।