আখাউড়ার মেয়রের বিরুদ্ধে পছন্দের লোককে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র নূরুল হক ভূঁইয়া এবং পৌরসভার প্রকৌশলীসহ দরপত্র প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মেয়রের পছন্দের লোকদের প্রায় ৪৪ লাখ টাকার আটটি কাজ পাইয়ে দিয়েছেন। এই কাজে লটারির ব্যবস্থা ছিল না। গতকাল মঙ্গলবার আখাউড়া পৌরসভার ঠিকাদাররা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার মোহাম্মদ আলী।লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, প্রায় ৪৪ লাখ টাকার প্যাকেজ প্রকল্পের প্রতিটি কাজের জন্য গড়ে ৩০ জন ঠিকাদার অংশ নেন। নিয়ম-বহির্ভূতভাবে পৌরসভা কোটেড মূল্যে (প্রতিটি আইটেমের ওপর পাঁচ ভাগ ছাড় ও অধিক) দরপত্র দাখিল করতে বলা হয়। অধিকাংশ ঠিকাদারের দরপত্র সঠিকভাবে যাচাই ও কোটেড মূল্য টেবুলেটিং করা হয়নি। দরপত্র দাখিলের ১৪ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশের নিয়ম থাকলেও ২৫ কার্যদিবস পর ঠিকাদারদের না জানিয়ে লটারি ছাড়াই প্রকাশ করা হয়। অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে মেয়র তাঁর নিজের লোকদের কাজ পাইয়ে দিয়েছেন।আখাউড়া পৌরসভার মেয়র নূরুল হক ভূঁইয়া বলেন, যারা কাজ পায়নি তারা এ অপপ্রচার চালাচ্ছে। সব কিছু নিয়মমাফিক হয়েছে।