আখাউড়ার সব কটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে আজ রোববার ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। কেন্দ্রগুলোর সব কটিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে চারটি কেন্দ্র অধিক এবং পাঁচটি কেন্দ্র সাধারণ ঝুঁকিতে আছে। আখাউড়া থানার পুলিশ এ তথ্য জানিয়েছে।
সূত্রে জানায়, পৌর শহরের দেবগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়, মোগড়া ইউনিয়নের মোগড়া উচ্চবিদ্যালয়, দক্ষিণ ইউনিয়নের নূরপুর ক্যাপ্টেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ উচ্চবিদ্যালয় কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামঞ্চদ হোসেন বলেন, ৩৯টি কেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ হলেও যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খুরশিদ শাহরিয়ার বলেন, নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনা নেই। সেনাবাহিনী, বিজিবি ও র্যাব টহলে থাকছে। এ ছাড়া পুলিশের পাশাপাশি চারজন নির্বাহী হাকিম ও একজন বিচারিক হাকিমও দায়িত্ব পালন করবেন।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গালিভ খান বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো বন্ধে প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরও ব্যতিক্রম ঘটলে বিষয়টি খতিয়ে দেখা হবে।