আখাউড়ায় অবৈধ ঘর উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে রেলওয়ের পূর্ব কলোনিতে ও লালবাজার রেলওয়ের লেভেল ক্রসিং এলাকায় অবৈধভাবে নির্মাণ করা দুটি ঘর গতকাল দুপুরে উচ্ছেদ করা হয়েছে। আখাউড়া জংশনের উপসহকারী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী হারিজ মিয়া অবৈধভাবে রেলওয়ের সম্পত্তিতে ওই ঘর নির্মাণ করেছিলেন। রেলওয়ের ভূসম্পত্তি ও পূর্ত বিভাগ এবং পুলিশের সহায়তায় ওই দুটি ঘর ভেঙে ফেলা হয়।