আখাউড়ায় গোসল করতে নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল বুধবার সকালে বন্ধুদের সঙ্গে গোসল করতে নদীতে নেমে নিখোঁজ হয়েছে নাদিম খান (১৫) নামের এক স্কুলছাত্র। তার বাড়ি আখাউড়া পৌর শহরের দুর্গাপুরে। সে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।নিখোঁজ স্কুলছাত্র নাদিমের পারিবারিক সূত্র জানায়, সকাল ১০টার দিকে নাদিম বাড়ি থেকে বের হয়। পরে তিন বন্ধুর সঙ্গে সে তিতাস নদীর পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।স্থানীয় লোকজন নদীতে মাছ ধরার জাল ফেলে নাদিমকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ডুবুরি দল সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায়। রাত আটটা পর্যন্ত ব্যাপক তল্লাশি করেও তার হদিস পাওয়া যায়নি।নাদিমের বন্ধু মামুন (১৪) বলে, ‘ইন্ডিয়ার বড় গাড়ি দেখতে গেছিলাম। পরে নাদিম নদীর পানিতে গোসল করতে নামে। প্রবল স্রোতে সে ভেসে যেতে থাকলে তার হাত ধরে ফেলি। পরে মাসুদ আলীও (১৩) হাত বাড়িয়ে দেয়। তবে স্রোতের কারণে তাকে ধরে রাখতে পারিনি।’ডুবুরিদের দলনেতা আবু তাহের রাত সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, নাদিমকে উদ্ধারে দুজন ডুবুরি প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা করেছেন। আবহাওয়া ভালো থাকলে রাতে আরেক দফা নদীতে নামবেন ডুবুরিরা।নিখোঁজ নাদিমের বাবা শরীফ খান যুক্তরাজ্য-প্রবাসী। দুই ছেলের মধ্যে নাদিম বড়। মা নাছরীন আক্তারের সঙ্গে প্রায় দুই মাস আগে সে যুক্তরাজ্য থেকে দেশে এসেছে।