আখাউড়ায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এলপি গ্যাস সিলিন্ডারের একটি গুদামে বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। আখাউড়া পৌর শহরের লাল বাজার ইসলাম সুপার মার্কেটে গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।দমকল বাহিনী এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে ইসলাম সুপার মার্কেটের দোতলা ভবনের নিচতলার পেছন দিকে এলপি গ্যাস সিলিন্ডার পরিবেশক ‘মেসার্স বি.বাড়িয়া টি ইসলাম’ নামের প্রতিষ্ঠানের গুদামে বিকট শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়।প্রতিষ্ঠানের মালিক মো. ফেরদৌস ইসলাম জানান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. সবির মিয়া গুদাম পরীক্ষা করে তালা লাগাতে গিয়েছিলেন। তখনই বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর অগ্নিদগ্ধ হন। তাঁকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার সৈয়দ মুরশেদ হোসেন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে সিলিন্ডারে ত্রুটি ছিল।