আখাউড়ায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিনে) চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনটি প্রায় এক ঘণ্টা আখাউড় রেল জংশন স্টেশনে আটকা পড়ে। আটকে পড়া ট্রেনের চালক আবদুল হামিদ জানান, আখাউড়া ঢোকার পথে গঙ্গাসাগর সিগন্যাল অতিক্রম করার পর ট্রেনের লোকোমোটিভে হঠাৎ আগুন ধরে যায়। এ অবস্থায় ট্রেনটি স্টেশনে আসার পর অগ্নিনির্বাপক গ্যাস ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, লোকোমোটিভের ধোঁয়া নির্গমনপথে কার্বন জমে এ ঘটনা ঘটে। আখাউড়া লোকোশেড ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) তৌফিক আহমেদ চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটিকে ত্রুটি সারাতে লোকোশেডে নিয়ে যাওয়া হয়েছে। একটি নতুন লোকোমোটিভ সংযোজনের পর ট্রেনটি ঢাকার উদ্দেশে বেলা পৌনে একটার দিকে রওনা হয়।