আখাউড়ায় জাল নোটসহ সাতজন আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের কলেজপাড়ার একটি বাড়ি থেকে গতকাল সোমবার জাল নোটসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুজন নারী। এদের কাছ থেকে ১০০ ও ৫০ টাকার কয়েকটি জাল নোট, একাধিক মোবাইল ফোনসেট ও সিম উদ্ধার করেছে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দা গ্রামের পাভেল আহমেদ (২৬), ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ার মো. হাসান মাহমুদ (২৬), পূর্ব পাইকপাড়ার মো. তারিকুল ইসলাম (২৫), আখাউড়ার ধরখার ইউপির ছতুরা শরীফ গ্রামের মোনায়েম আলম (২৭), নরসিংদীর সাটিরপাড়ার লিটন মিয়া (৩৭), ঢাকার নবাবগঞ্জের মোছাম্মত্ মেঘলা (২৪) ও ইভা সুলতানা (১৪)।পুলিশ সূত্রে জানা গেছে, চক্রের দুই সদস্য নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে প্রায় দেড় মাস আগে আখাউড়ার কলেজপাড়ায় বাড়ি ভাড়া নেয়।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।