আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন আউটারে গতকাল বুধবার সকালে জ্বালানি তেলবাহী ট্রেনের একটি ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। আখাউড়া রেলজংশন তত্ত্বাবধায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলবাহী ৯৬১ নম্বর ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে গঙ্গাসাগর রেলস্টেশন আউটারে ট্রেনটির একটি ট্যাংক ওয়াগনের এক্সেল বক্স ভেঙে দুটি চাকা লাইচ্যুত হয়।
আখউড়া জংশন স্টেশনের তত্ত্বাবধায়ক মোতালেব হোসেন জানান, বিকেল পাঁচটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।