আখাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনের কাছে গতকাল বৃহস্পতিবার কনটেইনারবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল।আখাউড়া জংশন স্টেশনের তত্ত্বাবধায়ক মনোরঞ্জন মল্লিক জানান, বেলা ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী কনটেইনারবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ওই বগিগুলো উদ্ধার করলে বিকেল পাঁচটার দিকে এই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।একনজরে