আখাউড়ায় দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে আখাউড়ার ওপর দিয়ে চলাচলকারী আন্তনগর তূর্ণা-নিশীথা ও আন্তনগর উপবন নামের দুটি ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গতকাল শুক্রবার সকালে আখাউড়া জংশন স্টেশনে মানববন্ধন করেছে ট্রেন যাত্রাবিরতি দাবি আদায় কমিটি।আখাউড়া রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আগামী ১৫ দিনের মধ্যে আখাউড়ায় রাতের আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা না হলে বৃহৎ কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। মানববন্ধন শেষে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম হেলাল, যুবলীগের নেতা তাকজিল খলীফা, সাংবাদিক বিশ্বজিৎ পাল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়া, আবুল মনসুর প্রমুখ।বক্তারা বলেন, রাজধানী ঢাকার সঙ্গে আখাউড়ার যোগাযোগের অন্যতম মাধ্যম ট্রেন। দিনে এই পথে পাঁচটি আন্তনগর ট্রেন থাকলেও রাতে কোনো ট্রেন নেই। দেশের পূর্বাঞ্চলের বৃহৎ এই রেলজংশন স্টেশনের যাত্রীরা নানা দুর্ভোগের শিকার হচ্ছেন।রেলওয়ের আখাউড়া জংশন স্টেশন তত্ত্বাবধায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট রেলপথে রাতে চলাচলকারী আন্তনগর উপবন এক্সপ্রেসের উভয় পথের দুটি ট্রেনের যাত্রাবিরতি ছিল আখাউড়া স্টেশনে। ২০০৬ সালের ২২ জুন ২০ মিনিট সময় বাঁচাতে ঢাকা-সিলেট রেলপথে আখাউড়া জংশন থেকে প্রায় এক কিলোমিটার দূর দিয়ে বাইপাস রেলপথ চালু হয়। তখন থেকে এই দুটি ট্রেন আখাউড়ায় আসে না।