আখাউড়ায় নিরাপদ সড়কের দাবিতে শিশুদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে পৌর শহরের দেবগ্রাম থেকে শিশুদের একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শতাধিক শিশু প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে ওই প্রতিবাদ করে। মিছিল শেষে সমাবেশ, মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি দেয় শিশুরা।দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত ইশরাকুজ্জামানের সহপাঠী ও দেবগ্রামের শিশুরা ওই মিছিল করে। মিছিলে শিক্ষক ও গ্রামের বয়স্ক ব্যক্তি এবং উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা অংশ নেন।গত ২৮ মার্চ দুপুরে পঞ্চম শ্রেণীর ছাত্র ইশরাকুজ্জামান (১০) নিহত হয়।নিহত শিশুর সহপাঠী অর্ণব ও শরীফ অভিযোগ করে, নিরাপদ সড়কের দাবি ও সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দিতে থানার ফটকে গেলে তাদের সেখানে আটকে দেয় পুলিশ।পরে অবশ্য পুলিশ শিশুদের কাছ থেকে তাদের দাবিসংবলিত স্মারকলিপি নেয়। পরে ইউএনওর কাছেও একটি স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপি দিতে গিয়ে শিশুদের পুলিশের বাধার বিষয়ে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন বলেন, শিশুদের সঙ্গে খারাপ আচরণ করা হয়নি। তাদের মিছিল নিয়ে থানায় না ঢুকে একজন প্রতিনিধি পাঠাতে বলা হয়েছিল।