প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী নূরপুর গ্রামে গতকাল সোমবার মাদকের আস্তানায় অভিযানের সময় ব্যবসায়ীরা পুলিশকে ধাওয়া করেন। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ একটি গুলি ছোড়ে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া থানায় চারটি মামলা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নূরপুর গ্রামে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন মাদক ব্যবসায়ীরা। গতকাল দুপুর তিনটার দিকে মাদকের আস্তানাগুলোতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁঠা নিয়ে পুলিশকে ধাওয়া করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় খুরশিদ মিয়া, কালু মিয়া ও আহমঞ্চদ মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৪ বোতল ফেনসিডিল ও নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া হালিমা খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।