আখাউড়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের আটদিন পর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের আটদিন পর গতকাল বুধবার মামলা হয়েছে। গত ৫ জুলাই ওই প্রতিবন্ধী ধর্ষণের শিকার হন।গত মঙ্গলবার সাংবাদিকরা ঘটনার খোঁজ নিলে গতকাল সকালে পুলিশ ঘটনা সম্পর্কে খোঁজখবর নেয়। ঘটনার সত্যতা পাওয়ার পর পুলিশ উদ্যোগী হলে বিকেলে ওই প্রতিবন্ধীর বৃদ্ধ মা থানায় মামলা করেন। মামলায় বলা হয়েছে, ঘটনার পর স্থানীয় প্রভাবশালী বিচারের আশ্বাস দেন। ওই প্রতিবন্ধী দরিদ্র। তাই বিচারের নামে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল প্রভাবশালীরা।এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ধর্মনগর গ্রামের রাসেল মিয়া (৩০) গত ৫ জুলাই পাশের গ্রামের ওই এক প্রতিবেশীর ঘরে একা পেয়ে তরুণীকে ধর্ষণ করেন। অভিযোগ পাওয়া গেছে, মাতব্বররা প্রভাবিত হয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। গত সোমবার সন্ধ্যায় কর্মমঠ বাজারে তাঁরা বৈঠক করেন। বৈঠকে উপস্থিত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মেয়েটির মায়ের কাছে ক্ষমা চেয়ে ঘটনাটি শেষ করতে সেখানে আলোচনা হয়। গতকাল বিকেলে রাসেলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। রাসেলের বাবা, ভাই ও আত্মীয়রা বলেছেন, রাসেল মাদকাসক্ত। যে বাড়িতে এই অপকর্ম ঘটিয়েছে সেখানে প্রায় প্রতিদিনই রাসেল গাঁজা খেতে যান। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রতিবন্দীর মা মামলা করেছেন।