আখাউড়ায় বাবা ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক বাবা ও তাঁর কিশোর ছেলে খুন হয়েছে। আহত হয়েছেন ওই পরিবারের আরও সাতজন। গত মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ঘোলখার গ্রামের গোলাপ খাঁ (৭৫) ও তাঁর ছেলে ইসমাইল খাঁ (১৬)। এই ঘটনায় গতকাল বুধবার সকালে দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে ওই ঘটনায় আহত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের স্বজনদের ওপর গতকাল হামলা চালিয়েছেন হাসপাতালের কর্মচারীরা।পুলিশ জানায়, গ্রামের আসমত আলী ও তাঁর ভাই রুস্তম আলীর সঙ্গে পাশের বাড়ির গোলাপ খাঁর বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধ মেটাতে সম্প্রতি গ্রামের মাতবররা মাপ-জোখ ছাড়াই সীমানা চিহ্নিত করে পাকা খুঁটি বসিয়ে দেন। কিন্তু গোলাপ খাঁ সরকারি সার্ভেয়ার দিয়ে মাপ-জোখ করার দাবি জানান। এই নিয়ে মঙ্গলবার ঘোলখার বাজার এলাকায় আবার সালিস বসে।