আখাউড়ায় বাসের ধাক্কায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তরবাজার এলাকায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে রাখে। এতে শতাধিক যান আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার আশুগঞ্জ থেকে কসবাগামী দিগন্ত পরিবহনের বেপরোয়াগতির একটি বাস (কুমিল্লা-ব-৫৪০৯) বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি পাওয়ার টিলারকে ধাক্কা দেয়। এতে পাওয়ার টিলারের চালক উপজেলার সুলতানপুর গ্রামের মানিক মিয়া (৩০) ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান।