আখাউড়ায় বাড়ির বারান্দা থেকে মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহরের দেবগ্রামের চৌধুরীবাড়ির বারান্দা থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এই বিষয়ে আখাউড়া থানায় মামলা হয়েছে। ওই বাড়ির মো. শাহ আলম চৌধুরী বলেন, তাঁদের বাড়ির বারান্দা থেকে বাজাজ ডিসকভার মডেলের একটি মোটরসাইকেল (ঢাকা-মেট্রো হ ২৩-৭৪৯৯) চুরি হয়েছে। এই বিষয়ে কারও নাম উল্লেখ না করে থানায় মামলা করেছেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাম্মাদ হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।