আখাউড়ায় বিএনপি ও জাপার তিন প্রার্থীর ভোট বর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে আখাউড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নে বিএনপির দুই প্রার্থী এবং জাতীয় পার্টির (জাপা) এক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
ভোটারদের চেয়ারম্যান প্রার্থীর ব্যালট না দেওয়া, প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বাধ্য করা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে এই তিন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে দক্ষিণ ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. শাহ নোয়াজ খান আবদুল্লাহপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের কথা জানান।
এ ছাড়া দক্ষিণ ইউপিতে জাপার চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুল ইসলাম ইসলাম ভূঁইয়া এবং উত্তর ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আল আমিন ভূঁইয়া নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।