আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের শাহাদতবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ সিপাহি মো. মোস্তফা কামালের ৪৬তম শাহাদতবার্ষিকী ছিল গতকাল ১৮ এপ্রিল, মঙ্গলবার। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে প্রশাসনের পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা বলেন, জেলা প্রশাসনের নির্দেশে এই প্রথমবারের মতো সরকারিভাবে দিবসটি পালন করা হলো। আগামী বছর থেকে আরও বৃহৎ পরিসরে উদ্যাপন করা হবে।
১৯৭১ সালের ১৮ এপ্রিল আখাউড়ার দরুইন গ্রামে সম্মুখ সমরে শাহাদত বরণ করেন সিপাহি মোস্তফা কামাল।