আখাউড়ায় বেইলি সেতুর পাটাতন ভেঙে ৩৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক দিয়ে যান চলাচল টানা ৩৬ ঘণ্টা বন্ধ ছিল। গত রোববার সকালে সড়কের টানমান্দাইল বেইলি সেতুর পাটাতন ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক আটকে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে যান চলাচল শুরু হয়।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকাল ছয়টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক সেতু পার হওয়ার সময় পাটাতন ভেঙে সামনের দুটি চাকা আটকে যায়। দুপুরের মধ্যে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। কিন্তু সেতু মেরামত করতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন আসেন পরের দিন সকাল ১০টায়। এ কারণে স্থলবন্ধরে যাওয়ার পথে পণ্যবোঝাই দুই শতাধিক ট্রাক আটকে যায়।