আখাউড়ায় ভারত বাংলাদেশ মৈত্রী মশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ‘ভারত-বাংলাদেশ মৈত্রী মশাল’ নামের পঞ্চম আগরতলা ম্যারাথন মশাল বাংলাদেশে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখায় ত্রিপুরার রাজ্যপাল ডি ওয়াই পাতিল মশালটি বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদের হোসেনের হাতে তুলে দেন।মশাল হস্তান্তরের সময় আগরতলা ম্যারাথনের প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ভ্র নিম্বার্ক ফেডারেশনের চেয়ারম্যান বৃন্দাবন বিহারী দাস কাটিয়া বাবা, ত্রিপুরা অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও ত্রিপুরা প্লেয়ার্স ওয়েলফেয়ারের প্রধান উপদেষ্টা অরুণাভ রায়, সর্বভারতীয় যুগ ফেডারেশনের সহসভাপতি রুপেন ভৌমিক, ত্রিপুরা প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সুজিত রায় ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের পরিচালক চৌধুরী আফজাল হোসেন উপস্থিত ছিলেন।