আখাউড়ায় মিত্রবাহিনীর যোদ্ধা ও শহীদ যোদ্ধার স্ত্রী-সন্তান
প্রায় ৪২ বছর পর আখাউড়া উপজেলায় গিয়ে আবেগে আপ্লুত হলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর যোদ্ধা কর্নেল (অব.) অশোক তারা বীরচক্র। মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাবাহিনীর সৈনিক আলবার্ট এক্কার জন্য প্রার্থনা করেন তাঁর স্ত্রী বালামদিন এক্কা ও ছেলে জিসেন এক্কা।গতকাল সোমবার দুপুরে অশোক ও তাঁর স্ত্রী, বালামদিন ও তাঁর ছেলে আখাউড়ায় যান। গঙ্গাসাগর রেলস্টেশনে তাঁদের স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ বশিরুল হক ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা।অশোক তারা ও বালামদিন এক্কা বাংলাদেশ সরকারের আমন্ত্রণে যুদ্ধবন্ধু হিসেবে সমঞ্চাননা গ্রহণ করতে সম্প্রতি ঢাকায় আসেন। গতকাল তারা আখাউড়ার টানমান্দাইলের গণকবর, বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামালের সমাধি ও গঙ্গাসাগর রেলস্টেশন এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ এ জহির তাঁদের সঙ্গে ছিলেন। গঙ্গাসাগর এলাকায় আলবার্টের শহীদ হওয়ার স্থানে তাঁর জন্য প্রার্থনা করেন স্ত্রী ও ছেলে। সেখানে যুদ্ধসময়ের সঞ্চৃতিচারণা করেন মিত্রবাহিনীর যোদ্ধা ও স্থানীয় মুক্তিযোদ্ধারা। কিছু সময়ের জন্য সবাই ফিরে যান ৪২ বছর আগে।অশোক তারা সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালে আখাউড়ার বিভিন্ন স্থানে তিনি ও তাঁর দল যুদ্ধ করেছেন। দীর্ঘ ৪২ বছর আখাউড়ার সেই স্থান ও সহযোদ্ধাদের সঙ্গ জীবনের শেষ সময়েও কাঁদিয়েছে। তবে এটা ছিল সুখের কান্না। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ায় বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।এ সময় শহীদ আলবার্টের স্ত্রী বালামদিন এক্কা বলেন, ‘স্বামীর জন্য প্রার্থনা করতে আখাউড়ায় আসা। আমার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে। আখাউড়ার মানুষ আমাদের সমঞ্চান দেখিয়েছে। বাংলাদেশ দিয়েছে সমঞ্চাননা। একজন সৈনিকের স্ত্রীর জন্য এটাই বড় পাওয়া।’ মুক্তিযোদ্ধা সাজ্জাদ এ জহির বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে আখাউড়ার গঙ্গাসাগর ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান। যুদ্ধের সময় অশোক তারা ভারতীয় ১৪ গার্ড রেজিমেন্টের কোম্পানি কমান্ডার ছিলেন। তিনি ও তাঁর দল আখাউড়া অঞ্চলে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। কর্নেল অশোকেরা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।’