আখাউড়ায় যুবলীগ নেতা সাময়িক বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ইউনুছ চৌধুরীকে (৪০) সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবলীগ। গতকাল রোববার জেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়। মাহবুবুল আলম জানান, ওই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করা হয়েছে। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইউনুছ চৌধুরীর বিরুদ্ধে ২৭ অক্টোবর মামলা করা হয়।