আখাউড়ায় শীতজনিত রোগে পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শীতজনিত রোগে দুই দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে উপজেলার মোগড়া ইউনিয়নেই মারা গেছেন চারজন।তাঁদের পরিবার সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোগড়ার দরুইন গ্রামের দিলু মিয়া (৮০), এবং একই গ্রামের শাকিনা খাতুন (৭০) ওই দিন সন্ধ্যায় মারা যান। রাত নয়টার দিকে মারা যান মোগড়া গ্রামের রমিজ উদ্দিন (৭৫)। এ ছাড়া গত বুধবার রাত নয়টার দিকে মোগড়ার গঙ্গানগর গ্রামের সিধু শীলের (৫০) মৃত্যু হয়। রাত ১০টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের কৌড়াতুলি গ্রামের ফাতেমা বেগম (৭৫) মারা যান। তাঁরা সবাই শীতজনিত নানা রোগে ভুগছিলেন।