আখাউড়ায় সংঘর্ষে আহত ২০, ইউপি সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ইটভাটায় মাটি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজমপুরের দৌলত ব্রিকস অ্যান্ড কোং নামের একটি ইটভাটায় বিজয়নগর উপজেলার চম্পকনগর ও হরষপুর গ্রামের লোকজন মাটি বিক্রি করে আসছিল। গতকাল সকালে ওই ইটভাটায় মাটি দেওয়াকে কেন্দ্র করে ওই দুই গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত ব্যক্তিদের মধ্যে শামসুল হক, মতালিম, রমজান মিয়া ও ওবায়দুলকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি পক্ষের নেতৃত্বে থাকা বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য উবায়দুল হককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।