আখাউড়ায় ৪০ কেজি গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়ার তন্তুর এলাকা থেকে গত শনিবার রাতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ভারত থেকে ৪০ কেজি গাঁজা কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। পরে আখাউড়ার তন্তুর এলাকায় ওই গাঁজা আটক করা হয়। এ সময় সবুজ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।