আখের মূল্য বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট চিনিকলের আয়োজনে আখ চাষের পদ্ধতি প্রদর্শন ও উদ্বুদ্ধকরণ সভা গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার বেল আমলা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এ সময় আখচাষিরা আখের মূল্যবৃদ্ধি এবং টাকা দ্রুত পরিশোধের দাবি জানান। অনুষ্ঠানে বাংলাদেশ চিনি খাদ্য ও শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন ঢাকা থেকে মুঠোফোনে আখচাষিদের উদ্দেশে বক্তব্য দেন। জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চিনিকলের কৃষি ব্যবস্থাপক শাহ্ নুর রেজা, জয়পুরহাট আখচাষি কল্যাণ সমিতির আহ্বায়ক হারুন উর রশিদ, চিনিকল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আলী আখতার হোসেন প্রমুখ।