আখেরি চাহার শোম্বা আগামী ২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আকাশে কোথাও গতকাল বুধবার ১৪৩২ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ ৬ জানুয়ারি বৃহস্পতিবার মহররম মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল ৭ জানুয়ারি শুক্রবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি বুধবার সারা দেশে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে।গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য কামাল উদ্দিন আহমেদ। বাসস।