আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে তাবলিগ ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিদের একাংশ l প্রথম আলো
কক্সবাজারে তাবলিগ ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিদের একাংশ l প্রথম আলো

আত্মশুদ্ধির পাশাপাশি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রার্থনা করেছেন লাখো মুসল্লি। গতকাল শনিবার দুপুরে কক্সবাজার সৈকতের গলফ মাঠে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তিন দিনব্যাপী কক্সবাজার জেলা তাবলিগ জামাতের ইজতেমা।
প্রথমবারের এই ইজতেমায় তিন লাখের বেশি নারী-পুরুষের সমাগম হওয়ায় অনেকে এটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম তাবলিগ ইজতেমা বলে মন্তব্য করছেন। গতকাল শনিবার সকাল থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে গলফ মাঠে মুসলিম নারী-পুরুষের ঢল নামে। সকাল ১০টার দিকে বিশাল গলফ মাঠ কানায় কানায় ভরে সৈকত সড়ক ও আশপাশের ঝাউবাগান উপচে পড়ে।
গতকাল ফজর থেকে বয়ান করেন কাকরাইল মসজিদের মাওলানা আবদুল মতিন ও মাওলানা ইউনুস সিকদার।