আখেরি মোনাজাতে মানুষের উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে ইজতেমায় গতকাল আখেরি মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের আয়োজনে তিন দিনব্যাপী পটুয়াখালী ইজতেমা l প্রথম আলো
পটুয়াখালীতে ইজতেমায় গতকাল আখেরি মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের আয়োজনে তিন দিনব্যাপী পটুয়াখালী ইজতেমা l প্রথম আলো

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী এলাকার বিমান অবতরণ কেন্দ্রে গতকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা মাঠসংলগ্ন পটুয়াখালী-বরিশাল মহাসড়কের দুই কিলোমিটার সড়কজুড়ে জনসমুদ্রে পরিণত হয়। এ সময় ইজতেমায় আসা লোকজন সড়ক, পাশেই লেকের পাড়, আশপাশের বাসা-বাড়ির সামনে খবরের কাগজ, পলিথিন, সঙ্গে আনা পাটি, জায়নামাজ বিছিয়ে বসে পড়েন। এ সময় তাঁরা গভীর মনোযোগ দিয়ে মাইকে ভেসে আসা বয়ান শুনেন। এ সময় অনেকে আল্লাহ আল্লাহ বলে জিকিরও করেন।
দুপুর সোয়া ১২টার দিকে শুরু হয় আখেরি মোনাজাত। কাকরাইল মসজিদের মুরব্বি (শুরা) মাওলানা রবিউল হক এই মোনাজাত করেন।
ওই মোনাজাতে অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, পটুয়াখালী-১ আসনের সাংসদ জাতীয় পার্টির নেতা এ বি এম রুহুল আমিন হাওলাদার, জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।
এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শেষ হলো তাবলিগ জামাতের আয়োজনে পটুয়াখালীতে তিন দিনব্যাপী পটুয়াখালী ইজতেমা। বৃহস্পতিবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই ইজতেমা।