আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন মুসল্লিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আয়োজিত বিশ্ব ইজতেমার আজ আখেরি মোনাজাত। এতে অংশ নিতে রোববার ভোররাত থেকেই মুসল্লিরা ছুটেছেন ইজতেমা ময়দানে। বেলা ১১টার একটু পরে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন মুসল্লিরা।

মোনজাতকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশ্ব ইজতেমার মাসলাহাল জামাতের আমির আদম আলী জানান, গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার সবুজবাগের কদমতলা এলাকার বেদন মিয়া (৬০)। এ নিয়ে এবারের ইজতেমায় মোট আটজন মুসল্লির মৃত্যু হলো।

সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় কথা হয় সালনা এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ভোররাতে বাড়ি থেকে বেরিয়েছেন। চৌরাস্তার পর থেকে গাড়ি চলতে দেওয়া হয়নি। তাই হেঁটেই রওনা হয়েছেন। তাঁর মতো হাজার হাজার মুসল্লি হেঁটে ইজতেমা ময়দানে গিয়েছেন। সেখানে ফজরের নামাজেও আশপাশের এলাকার মুসল্লিরা অংশ নিয়েছেন।

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ রোববার। আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমার ময়দানমুখী মুসল্লিরা। ছবিটি আজ রোববার সকালে টঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: মাসুদ রানা
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ রোববার। আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমার ময়দানমুখী মুসল্লিরা। ছবিটি আজ রোববার সকালে টঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: মাসুদ রানা

গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় ছয় হাজারের বেশি পুলিশ থাকবে। এ ছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।