আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ফরিদপুরের ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার আদমপুর এলাকায় কুমার নদের পাড়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা গতকাল আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় l প্রথম আলো
ফরিদপুর সদর উপজেলার আদমপুর এলাকায় কুমার নদের পাড়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা গতকাল আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় l প্রথম আলো

তাবলিগ জামাত আয়োজিত ফরিদপুরের অম্বিকাপুরে আদমপুর মাঠে অনুষ্ঠিত জেলাওয়ারি ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল শনিবার ইজতেমার তৃতীয় দিনে দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, আখেরি মোনাজাত পড়ান মাওলানা জুবায়ের আহমেদ। এতে আড়াই লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান শরিক হন।

ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী প্রমুখ মোনাজাতে অংশ নেন।

তিন দিন ধরে ইজতেমা চলাকালে চারজন মৃত ব্যক্তির জানাজা ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়। এর মধ্যে একজন মাঠে এসে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান। বাকি তিনজন আশপাশের এলাকার মানুষ।

সফল ও নিরাপদ পরিবেশে ফরিদপুরের ইজতেমা শেষ করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফরিদপুর পৌরসভা, উপজেলা পরিষদসহ সংশ্লিষ্ট কার্যালয়গুলোসহ সর্বস্তরের কর্মকর্তা, ব্যক্তি ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছে ইজতেমা আয়োজক কমিটি।

কমিটির সমন্বয়কারী মো. শাহীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুরে প্রথমবারের মতো জেলাভিত্তিক ইজতেমা সফলভাবে শেষ করার জন্য আমি সবার প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।’

গত বৃহস্পতিবার ফরিদপুর সদরের কুমার নদের পারে আদমপুর মাঠে শুরু হয় ফরিদপুরের ইজতেমা।

তাবলিগ জামাতের উদ্যোগে ফরিদপুর মার্কাজ মসজিদের তত্ত্বাবধানে জেলাভিত্তিক এই ইজতেমার আয়োজন করা হয়।