আগরতলা-আখাউড়া রেল সমীক্ষার কাজ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগরতলার সঙ্গে আখাউড়ার রেলযোগাযোগ স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ও ভারত। ইতিমধ্যে এই পথে রেললাইন বসানোর লক্ষ্যে সমীক্ষার কাজ শেষ হয়েছে।পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক কিরণ গীতি মঙ্গলবার আগরতলায় বলেছেন, রেললাইন বসানোর সমীক্ষা প্রতিবেদন ইতিমধ্যে রেল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পের জন্য প্রথম পর্যায়ে আড়াই কোটি রুপি বরাদ্দ করেছে মন্ত্রণালয়। ২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে আগরতলা-আখাউড়া রেললাইন চালুর ব্যাপারে আলোচনা হয়। তখন উভয় দেশই এ ব্যাপারে সম্মত হয়।