আগরতলা-কলকাতা ভায়া বাংলাদেশ বাস সার্ভিস চালু হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কলকাতা এবং ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালু হওয়ার পর এবার আগরতলা-কলকাতা ভায়া বাংলাদেশ বাস সার্ভিস চালু হতে পারে। গতকাল শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে এ কথা জানান। মন্ত্রী বলেন, দিল্লি ও ঢাকার সম্মতি মিললেই চালু হতে পারে এই বাস সার্ভিস।বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিআরটিসির পরিচালক (প্রশাসন) এস এম ফয়সাল আলম। বৈঠকে ঢাকা-আগরতলা বাস সার্ভিসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।