আগরতলায় আলোকচিত্র প্রদর্শনী কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আগরতলায় আলোকচিত্র প্রদর্শনী করতে যাচ্ছে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিপিজেএ)। আগামীকাল বৃহস্পতিবার থেকে আগরতলা আর্ট গ্যারারিতে তিন দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
‘আমার দেশ আমার জীবন’ শীর্ষক এই প্রদর্শনীতে চট্টগ্রামের ২২ জন আলোকচিত্রী সাংবাদিকের ৪৪টি আলোকচিত্র ঠাঁই পাবে।
গত ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের শিল্পকলা একাডেমীতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই ছবির আন্তর্জাতিক প্রদর্শনীর অংশ হিসেবে আগরতলায় এই আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য সিপিজেএর ১৮ সদস্যের একটি দল গতকাল মঙ্গলবার আগরতলার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেছে।
দেশের বাইরে সিপিজেএর এটি প্রথম আলোকচিত্র প্রদর্শনী। ইন্ধিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় ও ভারতীয় দূতাবাসের ব্যবস্থাপনায় এই প্রদর্শনী হবে। সিপিজেএ সূত্র জানায়, আগরতলার পর ‘আমার দেশ আমার জীবন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী পর্যায়ক্রমে কাঠমান্ডু, কলকাতা ও ঢাকায় করার ইচ্ছা আছে।