আগরতলায় সীমান্ত সম্মেলনে যোগ দিচ্ছেন ২৩ সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় তিন দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে গেছে বাংলাদেশের ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে দলটি সেখানে পৌঁছায়।
দলে ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম ও কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির তিনটি ব্যাটালিয়নের অধিনায়ক, শুল্ক এবং ভূমি জরিপ বিভাগের (সেটেলমেন্ট) কর্মকর্তারা রয়েছেন।
প্রতিনিধিদলে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রিপুরার রাজ্য অতিথিশালায় আজ শুক্রবার সকাল থেকে সম্মেলন শুরু হবে। এতে ওই রাজ্যের গোমতি, ত্রিপুরা দক্ষিণ, সিপাহীজলা ও ধলাই জেলার শাসক, প্রশাসন, পুলিশ ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।