আগরতলায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের হবিগঞ্জে ত্রিপুরা সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরায় বিক্ষোভ করেছে ওই সম্প্রদায়ের লোকজন। গতকাল শুক্রবার ইয়ুথ ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা এবং অল ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আগরতলায় বিক্ষোভ মিছিল করে। তারা ডাক দিয়েছিল আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রার। কিন্তু ছুটি থাকায় তারা শুধু মিছিলের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখে।