আগরতলায় শ্রমিক ধর্মঘট, আখাউড়া স্থলবন্দর বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের শ্রমিকেরা গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করছেন। এ কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে আগরতলার ব্যবসায়ীদের সঙ্গে আমরা আলোচনার চেষ্টা করছি।’