আগস্ট মাসজুড়ে আওয়ামী লীগের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগস্ট মাসজুড়ে কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা শেষে দলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ তথ্য জানান।হানিফ বলেন, ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু ভবন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।ওই দিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১৫ আগস্ট নিহতদের বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং গির্জা, মন্দির ও প্যাগোডায় প্রার্থনার আয়োজন করা হবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও শোক দিবসে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে।হানিফ বলেন, ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে আবাহনী ক্লাবে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া ১৭ আগস্ট সারা দেশে একযোগে গ্রেনেড হামলা এবং ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার দিন কালো দিবস হিসেবে পালন করা হবে।যৌথ সভায় আওয়ামী লীগের চার সহযোগী সংগঠনের নতুন নেতারাও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেনসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতারা সভায় উপস্থিত ছিলেন।