আগস্ট মাসে শুধু ধর্ষণের ঘটনা ১০৭টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের আগস্ট মাসে মোট ৫০৪ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। আর ধর্ষণের ঘটনা ঘটেছে ১০৭টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ২৩ জন। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে নয়জনকে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৭ জনকে।

মহিলা পরিষদের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পরিষদ ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করে। পরে প্রতিবেদনের তথ্য জানিয়ে আজ বৃহস্পতিবার মহিলা পরিষদ এক বিবৃতি পাঠায়।

বিবৃতি অনুযায়ী, গত মাসে (আগস্ট) অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৬টি। ১১ জন নারী ও শিশু পাচারের শিকার হয়। এর মধ্যে যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয় ১০ জনকে।

হত্যা করা হয়েছে ৯৯ জন নারী ও শিশুকে। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ৫২ জন নারী। এঁদের মধ্যে হত্যা করা হয়েছে ২৫ জনকে।

আটজন গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হয়েছেন। উত্ত্যক্ত করা হয়েছে ৪৭ জনকে। উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছেন একজন।

এ ছাড়া বিভিন্ন নির্যাতনের কারণে ৩১ জন নারী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এবং ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বাল্যবিবাহের শিকার হয়েছে ২১ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ২৫ জনকে। এ ছাড়াও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে ২০টি।