আগস্টজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি আগস্ট মাসে সারা দেশে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। দেশের বেশির ভাগ নদ-নদীর পানিপ্রবাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। আগস্টজুড়ে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোনো কোনো স্থানে অতি বৃষ্টির কারণে স্বল্পমেয়াদি বন্যার সম্ভাবনা আছে। সার্বিকভাবে দেশে বড় ধরনের বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই। চলতি মাসের জন্য আবহাওয়া বিভাগের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।