আগা খান স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রিন্সেস জাহরা
ঢাকার আগা খান স্কুলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রিন্সেস জাহরা আগা খান৷ গতকাল বুধবার রাতেই তাঁর ঢাকায় পেঁৗছার কথা৷
প্রিন্স আগা খানের জ্যেষ্ঠ সন্তান প্রিন্সেস জাহরা ‘আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের’ সমাজকল্যাণ বিভাগের মুখ্য কর্মকর্তা৷ তিনি স্বাস্থ্য, শিক্ষা ও গৃহায়ণ পরিকল্পনার সার্বিক দায়িত্বে নিয়োজিত৷ আগা খান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিরও অন্যতম সদস্য তিনি৷
আগা খান এডুকেশন সার্ভিসের অধীনে পরিচালিত আগা খান স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ইসমাইলি সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন প্রিন্সেস জাহরা৷ এ জন্য আজ ইসমাইলি জামাতখানা ও কেন্দ্র পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর৷
আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক তিন যুগের বেশি সময় ধরে প্রাক-শৈশব উন্নয়ন, প্রাক সেবামূলক শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়ন–সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে৷ বিজ্ঞপ্তি৷