আগা খান স্থাপত্য পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের আগা খান স্থাপত্য পুরস্কারের জন্য ১৯টি প্রকল্পের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে। গত ৯ মে সুইজারল্যান্ড জেনেভায় এ ঘোষণা দেওয়া ওই সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের দুটো স্থাপত্য রয়েছে।
৩৪৮টি প্রকল্প হতে নির্বাচকেরা এই ১৯টি প্রকল্প বাছাই করেছেন। ১০ লাখ (১ মিলিয়ন) মার্কিন ডলার মূল্যমানের পুরস্কারের জন্য এ প্রতিযোগিতা হবে। এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

প্রকল্পগুলো হলো—

আজারবাইজান
নতুন বিদ্যুৎকেন্দ্র, বাকু

বাংলাদেশ
বায়তুর রউফ মসজিদ, ঢাকা
ফ্রেন্ডশিপ সেন্টার, গাইবান্ধা

চীন
মাইক্রো জুয়েনার, বেইজিং

ডেনমার্ক
সুপার কিলেন, কোপেনহেগেন

ইরান
মনু চেহেরি বাড়ি, কাসান
তবিয়ত পেডেস্ট্রিয়ান ব্রিজ, তেহরান
৪০ নটস হাউস, তেহরান

জর্ডান
রয়্যাল একাডেমি ফর ন্যাচার কনজারভেশন, আজলউন

কসোভো
বুনাতেকা লাইব্রেরি, বিভিন্ন স্থানে অবস্থিত

লেবানন
ইসাম ফারেস ইনস্টিটিউট, বৈরুত

মরক্কো
গুয়েলমিম স্কুল অব টেকনোলোজি, গুয়েলমিম
ক্যাসা-পোর্ট নিউ রেলওয়ে স্টেশন, কাসাব্লাংকা

নাইজেরিয়া
ম্যাকোকো ফ্লোটিং স্কুল, লাগোস

কাতার
দোহা টাওয়ার, দোহা

সৌদি আরব
কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরি, রিয়াদ

সেনেগাল
থ্রেড আর্টিস্ট রেসিডেন্সি অ্যান্ড কালচারাল সেন্টার, সিনথিয়ান

স্পেন
নাসরিদ টাওয়ার রেষ্টোরেশন, হিরকল-ওভেরা
সিউটা পাবলিক লাইব্রেরি, সিউটা

আগা খান স্থাপত্য পুরস্কারের বাছাই পদ্ধতি অন্যান্য স্থাপত্য পুরস্কারের বাছাই পদ্ধতি থেকে ভিন্ন। এ ক্ষেত্রে প্রকল্প বাছাই করা হয়-সর্বনিম্ন স্তর হতে সর্বোচ্চ স্তর পর্যন্ত। বিগত চার দশক যাবৎ, স্থাপত্য অনুশীলনের মাধ্যমে মানবজাতির চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে সংস্থাটি অবিচলভাবে কাজ করছে। ৩৯ বছর পূর্বে এই পুরস্কার দেওয়া শুরু হয়। এখন পর্যন্ত ১১০টি প্রকল্প পুরস্কৃত হয়েছে এবং ৯ হাজার ভবনের প্রকল্প নথিভুক্ত করা হয়েছে।