আগাছানাশক দিয়ে ধানের চারা ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলায় শত্রুতা করে আগাছানাশক দিয়ে এক কৃষকের প্রায় আট মণ ধানের চারা নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নেউটা গ্রামে কৃষক মাসুদুর রহমানের বীজতলায় এ ঘটনা ঘটে।
মাসুদুর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওই দিন ভোররাতে দুর্বৃত্তরা তাঁর বীজতলায় স্প্রে মেশিন দিয়ে বিষাক্ত আগাছানাশক প্রয়োগ করে। এ সময় স্থানীয় কৃষক আবদুল বারিক ও হায়দার আলী বিষয়টি দেখতে পেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
এসব চারা নষ্ট হওয়ায় তাঁর প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ওই ধানের চারা দিয়ে প্রায় ৩০ বিঘা জমি চাষ করা যেত। কিন্তু চারা নষ্ট হওয়ায় তাঁকে চরম বিপাকে পড়তে হবে।