আগাম আখ রোপণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর চিনিকলের মালিকানাধীন জমিতে ২০১৪-১৫ মৌসুমে দুই লাখ মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আগাম আখ রোপণ শুরু হয়েছে। মিলের দস্তানাবাদ সাব-জোনের কৃষক নুরুল ইসলামের এক একর জমিতে আনুষ্ঠানিকভাবে গতকাল সোমবার আখ রোপণ উদ্বোধন করেন ওই চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন। একই দিন মিল এলাকার মোট ১০৫টি সাব-জোনেরসব কটিতেই আগাম আখ রোপণ শুরু করা হয়। ১২ হাজার ঋণগ্রহীতা কৃষকসহ মোট ১৮ হাজার কৃষক এই আখ রোপণ করবেন। নাটোর প্রতিনিধি