আগাম জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের অবরোধে গত ৬ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়ায় যানবাহন ভাঙচুর মামলার আসামি সোনারগাঁ উপজেলা বিএনপির ৪৬ নেতা-কর্মীকে গতকাল সোমবার আগাম জামিন দিয়েছেন উচ্চ আদালত। বিএনপির নেতাদের আইনজীবী শহীদুজ্জামান জানান, বিচারপতি বোরহান উদ্দিন ও কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি এম এ জামানসহ ৪৬ নেতা-কর্মীকে চার সপ্তাহের আগাম জামিন দেন। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি