আগাম নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হয়নি: বাণিজ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বিরোধী দল যে আগাম নির্বাচন দাবি করছে, তা অযৌক্তিক। দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে আগাম নির্বাচন দিতে হবে।গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানি আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসার ভবন উদ্বোধন ও জাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠানে গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ফারুক খান আরও বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, তা তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো মামলা হয়নি।বাণিজ্যমন্ত্রী ফারুক খান তাঁর নির্বাচনী এলাকা মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় পারিবারিক তহবিল থেকে জাকাতের দুই হাজার ৩৮০টি শাড়ি ও এক হাজার ৩২০টি লুঙ্গি অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন।