আগামী অধিবেশনেই অর্পিত সম্পত্তি আইন পাস করতে হবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিতর্কের অবসান করতে সংসদের আসন্ন অধিবেশনেই অর্পিত সম্পত্তি আইন পাস করার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব গণতান্ত্রিক শক্তির ঐকমত্য কামনা করেছেন। গতকাল শুক্রবার কিশোরগঞ্জ শহরে অনুষ্ঠিত চৌষট্টি মোহন্তের ভোগরাগ ও গৌরভক্ত মহাসম্মেলনে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত বলেন, তিনি মনে করেন আর বিলম্ব করা যাবে না, আগামী অধিবেশনেই আইনটি পাস করতে হবে। এ সময় কিশোরগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক সুভাষ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।