প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, পরিবেশ পেলে নতুন বছরের আসন্ন অধিবেশনের প্রথম দিনেই অর্থাৎ আগামী অধিবেশনেই সংসদে যাবে বিএনপি।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমরা বাংলাদেশী’ নামের একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমরা সংসদ অধিবেশনেও যাই না, এর বিলও নেই না। অথচ বলা হচ্ছে, আমরা সংসদে না গেলেও অধিবেশনের বিল নিচ্ছি, এটা মিথ্যা কথা।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বাংলাদেশী’ সংগঠনের সভাপতি ইফরান আবদুল্লাহ বেলায়েত।