আগামী এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে আগামী এক মাস কোনো রাজনৈতিক দলকে দেশে কোনো ধরনের সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। আজ রোববার দুপুরে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় নতুন স্থাপিত জরাগঞ্জ পুলিশ স্টেশন উদ্বোধনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবির।
দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সব সময় সাংবিধানিক অধিকার বাস্তবায়ন হয় না। মহাসেনের প্রভাবে মৃত্যুর হার বেশি না হলেও অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি প্রয়োজন। এ জন্য এক মাস সভা-সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’ তিনি বলেন, ‘এটি শুধু বিরোধী দলের ওপর নয়, সরকারি দলের ওপরও কার্যকর হবে।